আহত বাজপাখি উদ্ধার
দি নিউজ লায়নঃ আহত বাজপাখি উদ্দার হলো শান্তিপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে। ওই অসুস্থ বিরল প্রজাতির বাজপাখি। মঙ্গলবার সকাল নাগাদ ওই বাজপাখি টিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকার স্থানীয় লোকজন তড়িঘড়ি এলাকার স্থানীয় লোকজন ফোন করে বনদপ্তরের।
বেশ খানিকটা সময় বাদে বনদপ্তর এর নির্দেশ অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা তিনি গিয়ে দেখেন বাজপাখিটি অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। এরপর ওই অসুস্থ বাজপাখিটিকে খাঁচা বন্দি করে উদ্ধার করে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা।
এ বিষয়ে তিনি জানান অজ্ঞাত কোনো কারনে বাজপাখিটি অসুস্থ হয়ে পড়ে যার কারণে উড়তে পারছে না। এখন পাখিটিকে শান্তিপুর পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হবে।

Post a Comment